1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

হোস্ট-রোহিঙ্গা সম্প্রীতির বার্তা নিয়ে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

সাদ্দাম হোসেন সাজ্জাদ:টেকনাফ কক্সবাজার

হোস্ট ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুর ২টায় নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারের নিচতলায় এ আয়োজন করা হয়। SHED ও ActionAid-এর যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির ইয়ুথ পিচবিল্ডার দলের সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ইয়ুথ পিচবিল্ডার উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় ৩০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর ইয়ুথ পিচবিল্ডার দলের সদস্য আব্দুর রহমান। দ্বিতীয় স্থান অর্জন করেন ইয়ুথ পিচবিল্ডার দলের সদস্য মনিরুন রায়হান শুভ এবং তৃতীয় স্থান অর্জন করেন আলী আকবর পাড়া মেঘনা পিচ ক্যাম্পের সদস্য জমিলা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রাহামা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আর্টক্লাবের সভাপতি সাদ্দাম হোসেন সাজ্জাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও ছিল বৈচিত্র্য। হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হয়। গানে গানে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। দুই সম্প্রদায়ের তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।আয়োজকরা জানান, পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হোস্ট ও রোহিঙ্গা তরুণদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানটি পরিচালনা করেন SHED-এর কর্মকর্তা আসিফ তাইজুল। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির তরুণদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও সম্প্রীতির এক সুন্দর বার্তা ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24