1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বারবার সতর্ক করেও দূষণ বন্ধ হয়নি, ফুলকলি কারখানা সিলগালার নির্দেশ এমপির কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ করা হয়। আটক করা হয়েছে অটোরিকশার চালককে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্টে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

আটক চালক মো. হুমায়ুন কবির (২২) টেকনাফের উনচিপ্রাং গ্রামের বাসিন্দা।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, তল্লাশির একপর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে একটি গোপন চেম্বার দেখতে পান বিজিবি সদস্যরা। পরে সেখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক হ্নীলা থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারি চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24