1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) সদর দপ্তরে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্যাটালিয়ন সদর দপ্তরে এ প্যারেড অনুষ্ঠিত হয়।১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের দিকনির্দেশনায় কিট প্যারেড পরিদর্শন করেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. শাহাদাত হোসেন, পিপিএম।
পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের কিট সামগ্রী, পোশাক-পরিচ্ছদ এবং দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় সদস্যদের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে অধিনায়কের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন সহ-অধিনায়ক মো. শাহাদাত হোসেন।তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী।

প্রতিটি সদস্যের পোশাক, আচরণ ও দায়িত্ব পালনে সেই শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতিফলন থাকা প্রয়োজন। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান।
কিট প্যারেডে ১৬ এপিবিএনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24