1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ইউপি নির্বাচন ঘিরে আব্দুল আলীমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় থাকা বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল আলীমের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে তিনি নিজেই অভিযোগ করে বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আব্দুল আলীম একসময় ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। পরবর্তীতে গত ২৭ জানুয়ারি ২০২৬ সালে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে এসে জসিম উদ্দিনের হাতে ফুল দিয়ে বিএনপির রাজনীতিতে যোগ দেন। এরপর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।

নির্বাচনের পর থেকে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরাসহ এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন বলে স্থানীয়রা জানান। সম্প্রতি পারুয়ারা গ্রামের বাসিন্দাদের আহ্বানে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে তিনি ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলে উপস্থিত গ্রামবাসী তাকে সমর্থন জানান।

এ ঘটনার পর থেকেই একটি মহল তার জনপ্রিয়তায় উদ্বিগ্ন হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন আব্দুল আলীম।

এ বিষয়ে মো. আব্দুল আলীম বলেন, “আমি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তবে সেই সময়েও আমার কারণে ভারেল্লা উত্তর ইউনিয়ন কিংবা বুড়িচং উপজেলার কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হননি। বরং সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “বর্তমানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দীনের নির্দেশনা অনুযায়ী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরছি এবং এলাকার মানুষের সেবায় কাজ করে যাচ্ছি।”

আসন্ন ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “গ্রামবাসী যদি আমাকে যোগ্য মনে করে এবং তাদের সমর্থন পাই, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণের মতামতকেই আমি সর্বোচ্চ গুরুত্ব দিই। পাশাপাশি সংসদ সদস্য হাজী জসীমউদ্দীনের দিকনির্দেশনা মেনেই আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করব।”

তার বিরুদ্ধে চলমান অপপ্রচার প্রসঙ্গে আব্দুল আলীম বলেন, “যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তারা হয়তো ভুল ধারণা থেকে এসব করছেন। আমি কারও বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করি না। সকলকে সঙ্গে নিয়ে ভারেল্লা উত্তর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24