1. admin@mhnews24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে: ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা: কাশিয়ানীতে ইয়ার আলীর বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান পত্নীতলায় বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ খুলনায় বোরকা পরে ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ জমি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে বসতভিটা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ সুনামগঞ্জ জেলাউপজেলার ছাতক থানায় কর্মরত এসআই আবু বকর সিদ্দিক আমাদের মাঝে আর নে-ই।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে মহিলা নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি

ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাছ ধরার টেটার উপর্যুপরি আ’ঘা’তে হানিফা বেগম (৫০) নামের এক নারীর ম’র্মান্তি’ক মৃ’ত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) দুপুরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চর দুর্লভ গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নি’হত হানিফা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সুত্র থেকে জানাগেছে,একই গ্রামের আবদুল হান্নানের সঙ্গে লাল মিয়ার পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধকে কেন্দ্র করে আবদুল হান্নানের ছেলে জামাল উদ্দিন (৪০) তার বাবার পক্ষ নিয়ে চাচা লাল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসা হানিফা বেগমকে টেটা দিয়ে উপর্যুপরি আ’ঘাত করে আ’হত করা হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছার পর বিকেল পৌনে ৪ টার দিকে কর্তব্যরত চিকিৎসক হানিফা বেগমকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান,জামাল উদ্দিনের সম্পর্কে চাচি হন হানিফা বেগম।

খবর পেয়ে পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন (পিপিএম) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত। ওসি জানিয়েছেন,
ঘাতক জামাল উদ্দিনকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24