1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নওগাঁর পোরশায় এসআই পরিচয়ে প্রতারণা, নগদে ৩ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর পোরশা থানার এসআই পরিচয় দিয়ে এক প্রতারক ভয়ভীতি দেখিয়ে নগদের মাধ্যমে ৩ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সানোয়ার হোসেনের দাবি, অনলাইনে পণ্য অর্ডার সংক্রান্ত মিথ্যা অভিযোগ ও মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে এই অর্থ আদায় করা হয়।

ভুক্তভোগী সানোয়ার হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার নোনাহার গ্রামের বাসিন্দা। তিনি জানান, কয়েক মাস আগে একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটি পণ্য অর্ডার করেছিলেন। সে সময় তিনি রাজশাহীতে অবস্থান করায় পণ্যটি গ্রহণ করতে পারেননি।

তার অভিযোগ, পরে ০১৬১১-৭১৮৮৭৬ নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে পোরশা থানার ‘এসআই নাজমুল’ পরিচয় দেন। ওই ব্যক্তি দাবি করেন, অনলাইনে পণ্য অর্ডার সংক্রান্ত অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার ভয় দেখিয়ে দ্রুত বিষয়টি মীমাংসার জন্য টাকা পাঠাতে বলা হয়।

সরল বিশ্বাসে এবং আইনি জটিলতার আশঙ্কায় তিনি অভিযুক্তের দেওয়া নগদ নম্বরে ৩ হাজার ৫০০ টাকা পাঠিয়ে দেন। টাকা পাওয়ার পর অভিযুক্ত তাকে আশ্বস্ত করেন, একজন কনস্টেবলের মাধ্যমে তার পণ্যটি ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

কিন্তু কয়েক দিন অপেক্ষার পরও কোনো পণ্য না পেয়ে তিনি পুনরায় ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পোরশা থানায় গিয়ে খোঁজ নেন। সেখানে তিনি জানতে পারেন, থানায় ‘নাজমুল’ নামে কোনো এসআই কর্মরত নেই।

এ ঘটনায় নিজের উপার্জিত অর্থ হারিয়ে ভুক্তভোগী চরম হতাশা প্রকাশ করেছেন। তিনি সাইবার প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

সতর্কতা: আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য পরিচয় দিয়ে ফোনে টাকা দাবি করলে তা বিশ্বাস না করে সংশ্লিষ্ট থানায় সরাসরি যোগাযোগ করে বিষয়টি যাচাই করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24