1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

চাটমোহরে ভ্যানচালককে গলাকেটে হত্যা, তদন্তে পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

ক্রাইম রিপোর্টার: মো. সুজন আহম্মেদ

পাবনার চাটমোহর উপজেলায় নাছের আলী (৪৫) নামে এক ভ্যানচালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ পরামানিকের ছেলে।

মঙ্গলবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে চাটমোহর থানার ভক্তের বোয়ালমারী কবরস্থানের পাশের সড়কে, সবুজ হোসেন বধু (পিতা: হাসান আলী) এর বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছের আলী মাগরিবের নামাজের পর নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে ভক্তের বোয়ালমারী এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।

চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মো. সুজন আহম্মেদ
ভাঙ্গুড়া, পাবনা
৮ জুলাই ২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24