1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

ফেনীতে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক সজীব কে দেখতে গেলেন; বাংলাদেশ প্রেসক্লাবের জেলা নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

মহিউদ্দিন মহি খন্দকার: স্টাফ রিপোর্টার;

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মোহনা টিভির সাংবাদিক সজিবের উপর গতকাল সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় আহত সজিব কে দেখতে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটেযান বাংলাদেশ প্রেসক্লাবের ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দ।

আজ ১০ই জুলাই শুক্রবার বাদ জুমা মোহনা টিভি ফেনীর সাংবাদিক সজিবের উপর সন্ত্রাসী হামলায় আহত ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান বাংলাদেশ প্রেসক্লাব গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২
ফেনীজেলা কমিটির নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ফেনীজেলার সভাপতি সাংবাদিক আজাদ মালদার, সাধারণ সম্পাদক এম এ দেওয়ানি,সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ শহীদ, কোষাধ্যক্ষ মহিউদ্দিন মহি প্রমূখ।

তথ্য সূত্রে জানা যায় ফেনী নদীর তীরবর্তী ৯ নং শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায়,ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ওই এলাকায় নদী তীরবর্তী বসবাসরত জনগণের বসতভিটা নদী ভাঙ্গনের কবলে পড়ে,নদী গহ্বরে বিলীন হওয়ার চিত্র ধারনকালীন মোহনা টিভি ফেনী উত্তর প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন মজুমদার সজীবের উপর অগ্নিয়াস্র ও দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাকে গুরুতর আহত করেছেন এবং মেরে ফেলার উদ্দেশ্যে উনাকে নদীতে ফেলে দিয়েছে অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের সংঘবদ্ধ সন্ত্রাসীরা।
এলাকায় মানুষ দেখতে পেলে তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এই ঘটনায় গতকাল ৯ই জুলাই রাতেই সাংবাদিক সজীবের উপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী এমরান শিকদার সহ দুই জনের নাম ঠিকানা উল্লেখ করে,সজীব বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
এই মামলায় এক জন সন্ত্রাসীকে ছাগলনাইয়া থানা পুলিশ গ্রেফতার করেছেন বলে জানা গিয়েছে।

সাংবাদিক সজীবের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24