1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

জামাল উদ্দীন,
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক চেকপোস্টে পুলিশের অভিযানে কক্সবাজারের রামু উপজেলার এক দম্পতিকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে জব্দকৃত ইয়াবার প্রকৃত পরিমাণ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে রমজান আলী (৩৫) ও তার স্ত্রী দিলোয়ারা বেগম (২৩)-কে আটক করা হয়। তারা কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, অভিযানে দম্পতির কাছ থেকে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও জব্দ তালিকায় মাত্র ৫ হাজার ৮০০ পিস উল্লেখ করা হয়েছে। অভিযোগ উঠেছে, অবশিষ্ট ৬ হাজার ২০০ পিস ইয়াবা আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে কর্ণফুলী থানা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার এসআই ইমরান ফয়সাল অভিযোগ অস্বীকার করে বলেন, উপস্থিত সাক্ষীদের সামনে যত ইয়াবা উদ্ধার হয়েছে, তা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ১২ হাজার পিস ইয়াবা উদ্ধারের অভিযোগের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। গণনা করে যত ইয়াবা পাওয়া গেছে, তার ভিত্তিতেই মামলা করা হয়েছে।”
এদিকে, অভিযোগের সত্যতা যাচাইয়ে জব্দ তালিকা, আলামত সংরক্ষণ ও অভিযানে অংশ নেওয়া সদস্যদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24