1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

যশোর মিডিয়া’ ফেসবুক পেজে যশোর সদর উপজেলার কৃষি অফিসারকে জড়িয়ে প্রচারিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও সত্য প্রকাশ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত

​সম্প্রতি ‘যশোর মিডিয়া’ নামক একটি ফেসবুক পেজে যশোর সদর উপজেলার উপজেলা কৃষি অফিসারকে জড়িয়ে মনোয়ার হোসেনের বরাতে যে তথ্য বা বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
​প্রকৃত সত্য এই যে, উক্ত সংবাদের বিষয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মনোয়ার হোসেন নিজেই স্পষ্ট করেছেন যে, যশোর সদর উপজেলার কৃষি অফিসারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যে ‘যশোর মিডিয়া’ ফেসবুক পেজটি তাঁর কথাকে বিকৃত করে এই মিথ্যা তথ্য উপস্থাপন করেছে।
মনোয়ার হোসেন জানান, তিনি ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৫-২০২৬ মৌসুমের গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও অড়হড় ফসলের বীজ এবং সার লোড-আনলোডের লেবার সরদার (শ্রমিক সর্দার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
​উক্ত বীজ ও সার লোড-আনলোডের শ্রমিক খরচ বাবদ তিনি যথাযথ নিয়ম মেনে সরকারি বরাদ্দ থেকে ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা সশরীরে গ্রহণ করেছেন এবং অফিসিয়াল ভাউচারে নিজ স্বাক্ষরে তা বুঝিয়ে নিয়েছেন। এখানে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হয়নি।
​একটি সরকারি দপ্তর ও একজন সৎ কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সাজানো এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একই সাথে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24