1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে অপহরণ ও ৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ থানায় এজাহার দায়ের

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি|
রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৮) অপহরণ করে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে গোদাগাড়ী থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন রামনগর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আজিজ (২৮), মোঃ নজরুল ইসলাম (৫০), মোছাঃ সুলতানা বেগম (৪০), মোছাঃ নূরী বেগম (৩০) এবং মোঃ জামালের ছেলে মোঃ পলাশ (৪০)।
এজাহার সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাত্রাপুকুর গ্রামের মোঃ ওসমান আলীর মেয়ে মোসাঃ এলিনা খাতুনের সাথে ১নং আসামি মোঃ আজিজের দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আজিজ তাকে বিয়ের প্রলোভন দেখায়। গত ০৬ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় গোদাগাড়ী পৌরসভার ০৯নং ওয়ার্ডের জাহানাবাদ চাত্রাপুকুর ক্রেমেন্ট হলের মোড়ে আজিজের সাথে দেখা করতে যান ওই তরুণী।
অভিযোগে বলা হয়, সেখানে পৌঁছামাত্রই আজিজ অন্য আসামিদের সহযোগিতায় তরুণীকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে আজিজের নিজ বসতবাড়িতে তিন দিন ও তিন রাত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী বিয়ের কথা বললে আজিজ বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং অন্য আসামিরা মিলে তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়।
ভুক্তভোগী তরুণী জানান, ঘটনার পর বিষয়টি নিয়ে পারিবারিক ও নিকট আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করার কারণে থানায় এসে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোদাগাড়ী থানা পুলিশ জানায়, তরুণীর লিখিত অভিযোগ (এজাহার) পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24