1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

লাইসেন্স নবায়ন না করে নতুন ডিলার নিয়োগের উদ্যোগের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন টিসিবির বিদ্যমান ডিলাররা। একই সঙ্গে বর্তমান ডিলারদের লাইসেন্স নবায়ন ও পুনর্বহালের দাবি জানিয়েছেন তাঁরা।
রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে জেলার পাঁচ উপজেলার টিসিবি ডিলারদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন টিসিবি ডিলার বুলবুল আলম বুলু, দীপক কুমার সাহা, সোহেল মিয়া, উজ্জ্বল বিশ্বাস, মো. মনোয়ার রহমান, মোহাম্মদ খান ও লিপু মজুমদারসহ অন্যরা।
বক্তারা বলেন, ২০২৫ সালে সব ধরনের শর্ত পূরণ এবং নিয়মিত পণ্য বিতরণ করলেও জেলার ৩০ জন ডিলারের লাইসেন্স নবায়ন করা হয়নি। ২০২৬ সালের জুন মাস শেষ হলেও এখন পর্যন্ত কোনো ডিলারের লাইসেন্স নবায়নের কার্যক্রম সম্পন্ন হয়নি। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তাঁদের দাবি, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে বিদ্যমান ডিলারদের তালিকা প্রস্তুত করে নবায়নের জন্য সুপারিশ পাঠানো হলেও এখনো তা কার্যকর হয়নি। এর পরিবর্তে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের প্রতি অবিচার।
মানববন্ধন থেকে বক্তারা জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী দ্রুত বিদ্যমান ডিলারদের লাইসেন্স নবায়ন এবং পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে বর্তমান ডিলারদের বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তাঁরা।
এর আগে, গত ৯ জুলাই একই দাবিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন টিসিবি ডিলাররা। স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর), টিসিবির টেকেরহাট আঞ্চলিক কার্যালয় এবং ঢাকায় টিসিবির প্রধান কার্যালয়েও পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24