1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

ভেড়ামারায় জেলেদের জালে পদ্মার ৪০ কেজির দানবাকার কাতলা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি কাতলা মাছ। মাছটির ওজন প্রায় ৪০ কেজি (১ মণ)। শনিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার পদ্মা নদীর রায়টা পাথরঘাট এলাকায় ধরা পড়ে এই কাতলা মাছটি ।

এলাকাবাসী জানায়, স্থানীয় মুরাদের নেতৃত্বে কয়েকজন জেলে এদিন নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকার করছিলেন। একপর্যায়ে জাল টানার সময় বড় কিছুর আভাস পান জেলেরা। জাল টেনে তুলতেই দেখা যায় বিশাল এই কাতলা মাছ। জেলেরা জানান, এত বড় মাছ তাদের জালে এর আগে কখনও ওঠেনি।

মাছটি দেখতে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকেই বলেন, জীবনে এত বড় কাতলা এর আগে কখনো দেখেননি। পদ্মা নদীর এ অংশে এমন বিশাল মাছ ধরা পড়ার ঘটনাও বিরল।

পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। তারা মাছটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। রিপন আলী জানান, ৪০ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১১৫০ টাকা দরে কিনেছি। মোট দাম পড়েছে ৪৬ হাজার টাকা।

স্থানীয়রা জানান, পদ্মা নদীতে এখনও বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, তবে এমন বিশালাকার কাতলা দেখে সবাই অবাক হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24