1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

আশুলিয়ায় ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় অভিযানে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হিরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করেছে।

রবিবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাতে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জিম (২০), পিতা-মৃত জালাল হোসেন, সাং-ছয়বাড়িয়া, থানা-ধামরাই, জেলা-ঢাকা, সাকিব হোসেন (২২), পিতা-মৃত শামছুল হক, সাং-মধ্য গাজিরচট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ও মেহেদী হাসান (২৬), পিতা-মোঃ জাহিদুল ইসলাম, সাং-নয়নপুর (কোনাঘাটা), থানা-কসবা, জেলা-বাহ্মনবাড়িয়া।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার মধ্য গাজীরচর এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় ৩০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হিরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। বর্ণিত আসামীর জিম এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা, আসামী সাকিব এর বিরুদ্ধে ১ টি ছিনতাই মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24