1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নওগাঁর আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

টানা কয়েকদিনের ভারী বর্ষণে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে নির্বাচনী এলাকার জনসাধারণের

পাশে থাকার এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)। শনিবার (১১ জুলাই) সংসদ সদস্য তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক বার্তায় এলাকার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এমপি শেখ মো: রেজাউল ইসলাম জানান, গত কয়েকদিনের রেকর্ড ভাঙা ও ভারী বর্ষণের ফলে আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন নিচু এলাকায় পানি জমে গেছে। এতে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমন ধানের বীজতলা তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া গ্রামীণ বহু রাস্তা-ঘাট বিধ্বস্ত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় সংসদ সদস্য নিজে সশরীরে এলাকায় উপস্থিত থাকতে না পারলেও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি আরও জানান, দুর্যোগকালীন এই সময়ে আমি নিজে বিপদাপন্ন জনসাধারণের পাশে থাকতে না পারলেও, আমাদের দলীয় নেতাকর্মীরা সর্বদা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

সংসদ সদস্য আশ্বস্ত করেছেন যে, বর্তমান সরকার এই দুর্যোগে জনগণের পাশে রয়েছে। প্রশাসনের মাধ্যমে ইতোমধ্যেই পানিবন্দী অসহায় মানুষের মাঝে জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ শুরু করা হয়েছে এবং এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

এলাকাবাসীকে যেকোনো জরুরি পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির তথ্য সরাসরি তাকে অবহিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এমপি রেজাউল ইসলাম। একই সাথে তিনি সবাইকে এই প্রাকৃতিক বিপর্যয় ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলা করার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24