1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিজ গাড়িতে হাসপাতালে নিলেন পোরশার ইউএনও মোঃ রাকিবুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে নিজের সরকারি গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম স্যার। শুধু হাসপাতালে পৌঁছানোই নয়, আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিজ দায়িত্বে জরুরি অ্যাম্বুলেন্স ভাড়ারও ব্যবস্থা করে দিয়েছেন তিনি।
​আজ রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পোরশা কলেজ ও খাড়ীর মাঝামাঝি এলাকায় একটি চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পোরশা কলেজ সংলগ্ন এলাকায় একটি চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে চার্জার ভ্যানের আরোহী আব্দুল বাসির (৫৫) নামের এক ব্যক্তি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ওই পথ দিয়ে যাচ্ছিলেন ইউএনও রাকিবুল ইসলাম স্যার।
​রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর গাড়ি থামান। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে নিয়ে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, দুর্ঘটনায় বাসিরের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
​রামেক হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে ইউএনও রাকিবুল ইসলাম কালক্ষেপণ না করে নিজ উদ্যোগে ও অর্থায়নে একটি জরুরি অ্যাম্বুলেন্স ভাড়ার ব্যবস্থা করে দেন, যাতে দ্রুততম সময়ে তাঁর উন্নত চিকিৎসা শুরু করা সম্ভব হয়।
হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল বাসির পোরশা উপজেলার নিতপুর যমুনা বাগান এলাকার মৃত আব্দুস শুকুরের ছেলে।
একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার এমন মানবিক ও দ্রুত পদক্ষেপে আপ্লুত স্থানীয় সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা। তাঁরা ইউএনও রাকিবুল ইসলামের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, “ইউএনও মহোদয় যদি তাৎক্ষণিকভাবে এগিয়ে না আসতেন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না করতেন, তবে অতিরিক্ত রক্তক্ষরণে আহত ব্যক্তির পরিস্থিতি আরও জটিল ও আশঙ্কাজনক হতে পারত। তাঁর এই মানবিকতা সমাজের জন্য একটি বড় উদাহরণ।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24