1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৫) নামে এক ৯ম শ্রেণির ছাত্র গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ জুলাই- ২৬) সকালে মঙ্গলকোট টু গোলাঘাটা সড়কের চৌধুরী বাড়ির বাগানের সামনে। আহত সিয়াম মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে মঙ্গলকোট গ্রামের আব্দুস সবুর-এর ছেলে। বর্তমানে সে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থায় করছে।
এ বিষয়ে সিয়াম হোসেনের পিতা মোঃ আব্দুস সবুর কেশবপুর থানায় ওই দিনে একটি অভিযোগ করেছেন। অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের আব্দুস সবুর এর ছেলে সিয়াম হোসেন (১৫) গত রোববার (১২ জুলাই-২৬) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে মঙ্গলকোট-গোলাঘাটা গামী সড়কের চৌধুরী বাড়ির বাগানের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৪ জন ব্যাক্তি ২টি মোটর সাইকেল যোগে হেলমেন্ট ও মাক্স পরিহিত অবস্থায় তার পথ গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে অজ্ঞাতনামা ব্যাক্তিরা সিয়ামকে এলোপাথাড়ি ভাবে কিলঘুসি লাথি ও দুই হাতে চুরির আঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার বাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পিতা মাতা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সিয়াম বাড়িতে অবস্থায় করছে। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। অভিযোগকারী আসামীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করার অনুরোধ করেছেন।
দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ৯ম শ্রেণির শিক্ষার্থী আহত হওয়ায় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ছবিঃ
১৩/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24