1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোহাম্মদ, হোসাইন,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের  বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে শনিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পহরচাঁন্দা পশ্চিমপাড়া এলাকায় বন্যাকবলিত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তারা বন্যাদুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবাই স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মূল লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।

ত্রাণ বিতরণকালে স্থানীয় বাসিন্দারা জানান, গত সাত দিন ধরে তারা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পক্ষ থেকে সীমিত পরিসরে কিছু সহায়তা পেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যাপ্ত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী।

ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলো স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও সংগঠনটির সময়োপযোগী এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের এই সময়ে এমন সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24