1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ সুজন আহাম্মেদ ক্রাইম রিপোর্টার : পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সরোয়ার তুষারের কথিত কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার হাজী জামাল উদ্দিন সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের আগামীর আইকন হিসেবে পরিচিত সজল খানের নেতৃত্বে বক্তব্য রাখেন এবং নেতাকর্মীরা সরোয়ার তুষারের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা আজানুর খান, জয় খান, রাতিন খান, বুলবুল, সাব্বির, শুভসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24