1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

মজিদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোর জেলার কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সরকারি সফরে পরিদর্শন করেছেন কেশবপুর নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন।

​পরিদর্শনে আসলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁকে সাদর অভ্যর্থনা জানান ।
​
​পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, সেবার মান এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে পরিষদের সার্বিক শান্তি শৃঙ্খলা, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং সেবামূলক কার্যক্রমে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সাথে গ্রামীণ জনপদের উন্নয়নে পরিষদের চলমান ধারা বজায় রাখার এবং নাগরিক সেবা আরও সহজতর করার তাগিদ দেন।

৩নং মজিদপুর ​ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পলাশ এবং ইউপি সচিব মহোদয় তাঁদের মূল্যবান সময় দিয়ে পরিষদ পরিদর্শন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসনের এমন গঠনমূলক দিকনির্দেশনা মজিদপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়তা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24