1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করলেন নজরুল ইসলাম আজাদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, বস্ত্র বয়ন, টাই অ্যান্ড ডাই, ব্লক-বাটিক, স্ক্রিন প্রিন্টিং এবং ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তাঁত ও বস্ত্র খাতকে আরও সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ সময় বাংলাদেশ তাঁত বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক বস্ত্র ও পোশাক তৈরির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
তারিখ :১৫-০৭-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24