1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি, মো: অন্তর (২৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে ও মো: বাধন (২৩) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।
র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে জেলার সদর উপজেলার রঘুরামপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো. অন্তর ও মো. বাধন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১০০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোহা গাড়ির মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন।
র‍্যাব-১১ জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24