1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত

রথযাত্রা ঘিরে কচুয়ার সাচার বাজারে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের বিশেষ অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

রাজিব সরকার
কচুয়া পতিনিধি।।

ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে কচুয়া উপজেলার সাচার বাজারে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং উৎসবের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বাজার এলাকায় যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির। অভিযানে সড়কের ওপর অবৈধভাবে স্থাপিত বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয় এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়—এমন বিষয়গুলো দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ১৬ জুলাই বুধবার রথযাত্রা উপলক্ষে সাচার বাজারে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীর সমাগম ঘটবে। তাই উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের যানজট, বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই আগাম এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অভিযান চলাকালে সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক জহিরুল ইসলাম, সচিব বিজয় কৃষ্ণ সেন সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সবু,সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার মাহমুদ শিকদার, সাচার পুলিশ ফাইল ইন সার্চ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ধর্মীয় সম্প্রীতি ও জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রথযাত্রা উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আগাম পদক্ষেপের ফলে যানজট কমবে এবং রথযাত্রায় অংশ নিতে আসা ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24