1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ সদরে ভাগিদারদের সম্পত্তি জবরদখলের অভিযোগ পুলিশি ক্ষমতার অপব্যবহারের দাবি নওগাঁ জেলার পোরশা থেকে হারিয়ে যাওয়া শিশু ১ মাস ৬ দিন পর উদ্ধার, অভিভাবকদের প্রতি সচেতনতামূলক বার্তা দিল পোরশা থানার পুলিশ। পৈত্রিক সম্পত্তি রক্ষায় দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই: মুমূর্ষু বৃদ্ধ সোনাফর ফকিরের বুকভরা আশা, মৃত্যুর আগেই চান ন্যায়বিচার জান্নাতের নেয়ামত ও তার বর্ণনা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন ছোট ভাই জিহাদী। ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার জনগণের সমস্যা সরেজমিনে পরিদর্শন ও সমাধানে উদ্যোগী মাননীয় সংসদ সদস্য গোলাম রসুল শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী

আর্জেন্টিনার বিজয়ে ভোররাত থেকেই ঠাকুরগাঁও চৌরাস্তায় সমর্থকদের আনন্দ-উল্লাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের খবরে ভোররাত থেকেই উৎসবমুখর হয়ে ওঠে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকা। শত শত আর্জেন্টিনা সমর্থক জাতীয় পতাকা, ব্যানার ও জার্সি পরে রাস্তায় নেমে বিজয় উল্লাসে মেতে ওঠেন।
সমর্থকদের আনন্দ মিছিলে ছিল ঢাক-ঢোল, মোটরসাইকেল শোভাযাত্রা, স্লোগান এবং আতশবাজির ঝলক। প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত ভক্তরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং আনন্দ ভাগাভাগি করেন। ভোর পর্যন্ত চৌরাস্তা এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ।
স্থানীয়দের ভাষ্য, আর্জেন্টিনার প্রতিটি বড় জয়েই ঠাকুরগাঁওয়ের ফুটবলপ্রেমীরা একইভাবে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোররাত থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা চৌরাস্তায় জড়ো হয়ে বিজয় উদযাপন করেন।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24