1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

জুলাই শহিদ দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

সভায় আলোচকরা জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, পল্লী বিদ্যুতের এজিএম আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, উপজেলা সাব-রেজিস্ট্রার মীর হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফরহাদ আবেদীন ভূঁইয়া।

এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, আবু নাছের মুন্সী, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. বশির আহমেদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়েজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. সাব্বির, আরিফ আহমেদ মাহাদি ও তারিকুল ইসলাম পিয়াস, জুলাই যোদ্ধাহত আবদুল সালাম, মো. শরীফুল ইসলাম ও কামরুজ্জামান পিয়াস, শিক্ষক প্রতিনিধি মাওলানা আবদুস সালামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24