1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

রামপালে কলেজ পড়ুয়া তরুণী কে ব্লাকমেইল করে নগত টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে কলেজ পড়ুয়া তরুণী (১৯) কে ব্লাকমেইল করে নগদ টাকা ও স্বার্ণালঙ্কারসহ সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী তরুণী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি জানান, উপজেলার বড়দিয়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে মো. হাফিজুর রহমান (৪০) একই গ্রামের জনৈকা কলেজ পড়ুয়া তরুণীকে ইজিগাড়িতে করে কলেজে আনা নেওয়ার সুবাদে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন গত ১৯ ফেব্রুয়ারি তরুণীর পিতা রাতে মৎস্যঘেরে চলে যান। এরপরে ওই দিন রাত সাড়ে ৯ টায় হাফিজুর তাদের বসতঘরে ঢোকে। ওই সময় তরুণীকে ব্লাকমেইল করে শ্লীলতাহানি ঘটায়। সে জীবন রক্ষায় প্রাণপণ চেষ্টা করে ব্যার্থ হয়। পরে লম্পট হাফিজুর ঘরে থাকা একজোড়া কানের দুল ও গচ্ছিত নগদ দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার সময় বলে, এঘটনা কাউকে জানানো হলে জীবনে শেষ করে দিবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। হাতিয়ে নেয়া কানের দুল ওই হাফিজুর রামপাল সদরের রূপালী জুয়েলার্সে দুই দফায় ৩৫ হাজার টাকায় বন্ধক রাখে। যেটা প্রমাণিত হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে সে সকল অভিযোগ অস্বীকার বলে রাসেলের শাশুড়ির কানের দুল বন্ধক রাখবে বলে তরুণী তাকে দেয়। কিন্তু তার কাছে জানতে চাওয়া হয় পরের গচ্ছিত স্বার্ণালঙ্কার সে বন্ধক রেখে ভুল করেছে কি না? উত্তরে সব অস্বীকার করে। তবে তদন্ত করলে সত্যিটা বের হবে বলে তরুণীর পিতা দাবি করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি অভিযোগের কপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24