1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ জন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নে ২ নং ওয়ার্ডের মুন্সি পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আজিম উদ্দিন (৪০) হামিদ (২৮) কাসিম (২৫) আইন উদ্দিন (৫৫) হামিদা বেগম (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এক‌ই গ্ৰামের আনুয়ার হোসেন (৪০) দেলুয়ার হোসেন (৩৫) উভয়ের পিতা মৃত মকিম উদ্দিন , মানিক হোসেন (৩৫ ) জবাইদুর রহমান (৩৮) উভয়ের পিতা খাজিম উদ্দিন ও আরো অনেকে বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান (৩২) পিতা মোঃ আকবর আলী বালিয়াডাঙ্গী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুন্সি পাড়া গ্রামের আনুয়ার হোসেন, দেলুয়ার হোসেন, পিতা মৃত মকিম উদ্দিন, জবাইদুর রহমান, মানিক হোসেন, পিতা মোঃ খাজিম উদ্দিন, হোসেন আলী, খাজিম উদ্দিন, পশিরুল ইসলাম, শুকুর আলী সহ অজ্ঞাত ২/৩ জন জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গত (১৭ ) জুলাই আনুমানিক পৌনে পাঁচটার টার সময় মুন্সি পাড়া গ্রামের ২ নং ওয়ার্ডের অভিযুক্তের বসতবাড়ির সামনে রাস্তার উপর অভিযুক্তরা তাকে পথরোধ করেন। ওই সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এবং ধারালো অস্ত্র দিয়ে আইন উদ্দিন ও হামিদা বেগম এর উপর নিরম ভাবে আঘাত করে হাত ও মাথায় অস্ত্রের আঘাতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে। অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চার জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। ভুক্তভোগী মিজানুর রহমান ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে আনুয়ার হোসেন এর কাছে জানতে চাইলে সে সকল অভিযোগ অস্বীকার করেন।
এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল আহমেদ জানান। আজকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24