1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

রুহিয়ায় মনতাজ হোটেলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

‎মোঃ সোয়েল রানা, ​রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও খাদ্য মূল্য তালিকা না থাকার দায়ে মনতাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ​সোমবার (২০ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা। ​অভিযান সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা মনতাজ হোটেলের রান্নাঘর, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ ব্যবস্থা এবং পরিবেশের পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। এ সময় রান্নাঘরের পরিবেশ ও খাবার সংরক্ষণে কিছু অনিয়ম ধরা পড়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ​অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। ​ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট, বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়মিত বাজার তদারকি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তাঁরা সকল ব্যবসায়ীকে আইন মেনে মানসম্মত খাবার পরিবেশনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24