
মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা মধুপুর এলাকায় মন এনার্জি স্টেশন’কে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২০ জুলাই ২০২৬ তারিখে এক বিশেষ অভিযানের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন এনার্জি স্টেশন-এর বৈধ কাগজপত্র না থাকার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে উক্ত প্রতিষ্ঠানকে নগদ ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা। তিনি জানান, ভোক্তাদের অধিকার ক্ষুণ্নকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এই ধরণের তদারকি ও শাস্তিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং দৈনিক যুগের আলো পত্রিকার রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, ডেল্টা টাইমস পত্রিকা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, আলোর দিগন্ত পত্রিকা রুহিয়া উপজেলা প্রতিনিধি সোহেল রানা সহ স্থানীয় সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।