1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবি (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিল। এসময় অভিযুক্ত রবিউল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। কিছুসময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে।

এক পর্যায়ে তাকে খুঁজতে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে প্রতিবেশী রবিউল শিকদারের ঘরের ভেতরে তাকে কাথা দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্বজনরা। তবে ঘরের ভেতর থেকে অভিযুক্ত রবিউল পালিয়ে যায়। এরপর শিশুটিকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আসিফ আকবার পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত রবিউল শিকদার ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24