1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ জুলাই-২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুকনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ (বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, “একজন রুকন শুধু সংগঠনের সদস্য নন, তিনি ইসলামী আন্দোলনের আদর্শিক কর্মী। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে প্রত্যেক রুকনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন। তিনি সাংগঠনিক শৃঙ্খলা, জনসম্পৃক্ততা এবং দাওয়াতি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুস সামাদ। তিনি রুকনদের নৈতিকতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক রুকন উপস্থিত ছিলেন। বক্তারা দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতার জন্য ঐক্য, আন্তরিকতা ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। সম্মেলনের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ছবি
২১/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24