1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি অনুমোদন

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পঠিত

রুবেল আহমদ বিশেষ প্রতিনিধি | জৈন্তাপুর

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর জৈন্তাপুর উপজেলা শাখার ২০২৬–২০২৭ মেয়াদের জন্য ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৮ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী অনুমোদন করা হয়েছে।

সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান রকিব আল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত কমিটি ২০২৬ সালের ১৫ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে আবুল খায়ের সভাপতি, ইলিয়াছ আলী সাধারণ সম্পাদক এবং রুবেল আহমদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ আলী সুমন, সহ-সভাপতি হিসেবে মোঃ মাহবুব জামান আলমগীর, মোহাম্মদ হারিছ আহমদ, আলীম উদ্দিন ও রোমেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাসির উদ্দিন ও কারি হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নিত্যানন্দ পাত্র ও হেলাল আহমদ, দপ্তর সম্পাদক আরিফ আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহিম, মানবাধিকার বিষয়ক সম্পাদক কাউছার আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কিবরিয়া আহমদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা লুৎফা আক্তার, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা রোজিনা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ হানিফ আহমদ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য জুনেদ আহমদ, ফাতিমা বেগম ও ফাতিমা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য মোঃ ফয়সল আহমদ ও মোঃ জুনেদ আহমদ দায়িত্ব পেয়েছেন।

৮ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা হিসেবে ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাহারুল আলম বাহার দায়িত্ব পেয়েছেন। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন ফখরুল ইসলাম, আব্দুর রশিদ, মোঃ বদরুল ইসলাম, মোঃ আবদুর রকিব, সাইফুল ইসলাম (বাবু), নাজিম উদ্দীন নাজিম এবং দিলদার হোসেন দিদার।

সংস্থার কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি জৈন্তাপুর উপজেলায় মানবাধিকার সুরক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24