1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বুড়িচংয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১২ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)

২০২৫–২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় কুমিল্লার বুড়িচং উপজেলাতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুড়িচং উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ছাদেকুর রহমান, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতানা ইয়াছমিন ও কৃষক প্রতিনিধি মজিবুর রহমান।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং কৃষকদের সহনশীলতা বাড়াতে পার্টনার কর্মসূচির কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফুট পাম্প, এলএলপি, হ্যান্ড স্প্রেয়ার, রিপার বি স্ট্রং প্রকল্পের আওতায় বীজ সংরক্ষণ পাত্র কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24