1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

কেশবপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

‘কৃষিই সমৃদ্ধিতে “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই২৬) উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ ফল মেলার শুভ উদ্বোধন করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় বিভিন্ন জাতের ফল, ফল চাষ সম্প্রসারণ ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাঃ রোকসানা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেহেনেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস এবং পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের উৎসাহিত করা, পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ফল মেলার আয়োজন করা হয়েছে।
ছবি
২৩/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24