1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

গোহাইলবাড়ীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

শামিম বেপারী সাভার আশুলিয়া

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মো: সাদ্দাম হোসেন নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১২টার দিকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মো: সাদ্দাম হোসেন গোহাইলবাড়ী এলাকার আব্দল মজিদের ছেলে। তাকে এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে চিহ্নিত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিউল আলম সোহাগের নেতৃত্বে একটি দল গোহাইলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাদ্দাম হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্যারের সার্বিক নির্দেশে মাদকের বিরুদ্ধে আশুলিয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এই আটক অভিযানটিও তারই একটি অংশ। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আশুলিয়া থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24