
স্টাফ রিপোর্টার কবির মোঃ সামসুল আলম ফাইটার । বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ ও পঞ্চগড়ের গর্ব মরহুম ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। শনিবার ২৫শে জুলাই পঞ্চগড় জেলা স্টেডিয়ামে মরহুমের পরিবারের উদ্যোগে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে পঞ্চগড় 2 আসনের এমপি মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন । শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়। আল্লাহ মরহুম ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমীন।