1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন রাস্তার কাজের উদ্বোধন করেন নবনিযুক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

‎
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ মাছুম মিয়া
‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া রূপগঞ্জ ইউনিয়নের জনগনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নিয়োগপ্রাপ্ত সদস্যদের নিয়ে ১নং ওয়ার্ড পরিদর্শন করেছেন। ২৭ জুলাই সোমবার সকালে ইছাপুরা বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে ইছাপুরা বাজার হইতে সরল মার্কেট পর্যন্ত রাস্তাসহ ৩ টি রাস্তার কাজের উদ্বোধন করেন। এসময় প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেন, জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, স্বচ্ছ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্যে। তাই নিয়োগপ্রাপ্ত সদস্যদের নিয়ে প্রতিটি ওয়ার্ড সরজমিনে পরিদর্শন করে জনগণের সমস্যা গুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধান করা হবে।
‎এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, নিয়োগপ্রাপ্ত সদস্য ওবায়দুল হক ইয়াজুল, তৈয়বুর রহমান, সফিউদ্দিন মোল্লা, নজরুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্যরা।###
‎
‎
‎তাং- ২৭-০৭-২০২৬ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24