1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

গণমিছিল সফল করতে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

মাসুদুর রহমান, জামালপুর জেলা প্রতিনিধি:*

৫ আগস্ট ঘোষিত গণমিছিল কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জামালপুর সদর উপজেলার *১নং কেন্দুয়া, ২নং শরীফপুর, ৩নং লক্ষ্মীরচর, ৪নং তুলশীরচর, ৫নং ইটাইল, ৬নং নরুন্দি, ৭নং ঘোড়াধাপ, ৮নং বাঁশচড়া, ৯নং রানাগাছা, ১০নং শ্রীপুর, ১১নং শাহবাজপুর, ১২নং তিতপল্লা, ১৩নং মেষ্টা, ১৪নং দিগপাইত ও ১৫নং রশিদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে পৃথক পৃথক প্রস্তুতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে নেতৃত্ব দেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক *নুরুল মোমিন আকন্দ কাওসার এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন*। এ সময় ইউনিয়ন ও উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং গণমিছিল সফল করতে নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, ৫ আগস্টের গণমিছিলকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সাধারণ জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচিকে স্মরণীয় ও শান্তিপূর্ণভাবে সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালানো হয়েছে। পাশাপাশি রাজপথের কর্মসূচিতে দলের প্রতিটি স্তরের নেতা-কর্মীর সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রস্তুতি সভাগুলোতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৫ আগস্টের গণমিছিল জামালপুরে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল কর্মসূচিতে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24