1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মনিরামপুরে মানবিক উদ্যোগ; প্রতিবন্ধী, দুর্ঘটনায় আহত, স্বামী-পরিত্যক্ত নারী ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য নগদ অর্থ বিতরণ

জেমস আব্দুর রহিম রানা, যশোর: যশোরের মনিরামপুর উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা এলাকার অসহায়, দরিদ্র ও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ বিতরণ করেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কারণে পাঁচজন উপকারভোগীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এর মধ্যে দুই হাত অচল হয়ে মানবেতর জীবনযাপনকারী পলাশ হোসেনকে ১০ হাজার টাকা, মসজিদ নির্মাণ কাজে জাহান আলীকে ১০ হাজার টাকা, কন্যার বিয়ের ব্যয় নির্বাহে পারভিনাকে ৫ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহিমকে ৩ হাজার টাকা এবং স্বামী-পরিত্যক্ত আফরোজা বেগমের ঘর নির্মাণে ৪ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য ডা. মো. বাহারুল ইসলাম, প্রভাষক মো. শামীম হোসেন, সাংবাদিক জি. এম. টিপু সুলতান, নেহালপুর প্রেসক্লাবের সভাপতি এস. কে. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, মাওলানা আবু তালহা, আবু জাকারিয়া, ইনামুল হক, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইমরান হোসেন, আছমতউল্লাহ, মাহামুদ হাসান, মনিরুল ইসলাম ও রিয়াজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মো. কামাল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24