1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

রুহিয়ায় ১৩ শিক্ষক-কর্মচারীর দায়িত্বে ৫ শিক্ষার্থী, তাও ফলাফল শূন্য!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

‎‎মো: সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: এবারের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এটিই উপজেলার একমাত্র প্রতিষ্ঠান। বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিম্ন মাধ্যমিক স্তরের এই প্রতিষ্ঠানটি বিশেষ অনুমোদনে বিজ্ঞান বিভাগ থেকে এবার ৫ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়। তবে ফলাফলে দেখা যায়, অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে জরাজীর্ণ ভৌত অবকাঠামো, শিক্ষার অনুপযোগী পরিবেশ এবং এলাকাবাসীর অনীহার চিত্র দেখা যায়। বিদ্যালয়টিতে মোট ৮০ জন শিক্ষার্থীর বিপরীতে উপস্থিতি পাওয়া গেছে মাত্র ৯ জন। এর মধ্যে সপ্তম শ্রেণিতে কোনো শিক্ষার্থীই উপস্থিত ছিল না। এছাড়া ১৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকরা তাদের অনুপস্থিতির বিষয়ে কিছু বলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী রাণী জ্যেষ্ঠতা লঙ্ঘন করে লবিংয়ের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা মহেন্দ্র নাথ রায় প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। অন্যান্য শিক্ষক-কর্মচারীদের সাথেও তিনি প্রায়ই দুর্ব্যবহার করেন বলে জানা গেছে। এসব বিষয়ে যোগাযোগের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী রাণীর মুঠোফোনে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আরিফুল্লাহ্ জানান, বিদ্যালয়টির ফলাফলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, শিক্ষার পরিবেশ ও ন্যূনতম মান না থাকায় বিদ্যালয়টি বন্ধ করে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের পার্শ্ববর্তী কোনো সচল প্রতিষ্ঠানে স্থানান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24