1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার!

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি জিয়াউল আমিন জুয়েলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জিয়াউল আমিন জুয়েল ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার বাসিন্দা। নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। শনিবার বিকেলে তাকে সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

​এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক আইডিতে বিভিন্ন কর্মসূচি পালনের ভিডিও ও ছবি পোস্ট করা হয়।

​তবে পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ব্রাহ্মণবাড়িয়া সদর বা শহরের কোনো স্থানের নয়; এগুলো অন্য কোনো এলাকার অথবা আগের পুরোনো কর্মসূচির ভিডিও।

​ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জুয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো কর্মসূচি পালিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

নিষিদ্ধ সংগঠনের যেকোনো সহিংসতা প্রতিরোধে পুলিশের অভিযান ও সতর্ক পাহারা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24