1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।। চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে নৌ পুলিশ। রবিবার (১৬ আগস্ট) দুপুরে চাঁদপুর নৌ থানার একটি দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন–ভোলার লালমোহন থানার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদরের মোছা. আছমা (৩৪)।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে পুলিশ। এ সময় পৃথক তল্লাশিতে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে এই মাদকের চালান সংগ্রহ করেছিলেন। এগুলো লঞ্চযোগে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

চাঁদপুর নৌ থানার পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় পুলিশের এই কড়াকড়ি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24