1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:১৯ আগস্ট দিবাগত রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিপর্ণা (১৬) ওই গ্রামের চৈতু রায়ের কন্যা প্রত্যক্ষদর্শী, পরিবার এবং বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে, ওই তরুণী একদিন পুর্বে বাড়ি থেকে নিখোঁজের পর বাড়ির অদুরে ঝাড়ের ভিতর গাছের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
এটি আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ড এ নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন, জনমনে দানা বেধেছে ব্যপক সন্দেহ, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধারণা দুর্বৃত্তরা ওই কিশোরকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়েছে, দুষ্কৃতকারী খুনিরা।

সংবাদ পেয়ে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ সার্কেলের এএসপি শাওন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সিনিয়র পুলিশ অফিসার এস আই জাহাঙ্গীর বাদশা রনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল হতে লাশ উদ্ধার ও সুরতহাল রেকর্ড করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং এসআই জাহাঙ্গীর বাসার রনি জানান পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24