1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

হরিণাকুণ্ডুতে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

আব্দুল্লাহ আল মামুন ​হরিণাকুন্ডু সংবাদদাতা :

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী যৌথ অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে ও ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বিশ্বাসের সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
​অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ সবুজ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। একই দিন পৃথক অভিযানে ফলসী ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় কামাল বাসার নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কামাল বাসার ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে।
​পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন। আদালতের বিচারে ইয়াবাসহ গ্রেপ্তার সবুজ হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গাঁজা সেবনের দায়ে কামাল বাসারকে ১ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
​দণ্ড প্রদানের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে জব্দকৃত ৮৩ পিস ইয়াবা, উদ্ধারকৃত গাঁজা এবং সেবনের আলামত জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, “উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা ও হরিণাকুণ্ডুকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24