1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান
​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত হয়েছে।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র শুভ আগমন ও জীবনাদর্শ স্মরণ করে কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২৬আগস্ট)​ ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে (হলরুম) মহানবী (সা.)-এর জীবনী ও কর্মের ওপর এক বিশেষ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ বদিউল আলম মাহফুজ।

​মাহফিলে মূল আলোচনায় মহানবী (সা.)-এর সর্বজনীন নৈতিকতা, মানবপ্রেম, সাম্য, ইনসাফ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা উল্লেখ করেন, অন্ধকারাচ্ছন্ন যুগে মহানবী (সা.) পৃথিবীতে শান্তির বার্তাবাহক হিসেবে আবির্ভূত হয়ে এক অসামান্য বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর প্রতিটি শিক্ষা ও দিকনির্দেশনা আজকের আধুনিক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য সুনির্দিষ্ট আলোকবর্তিকা। প্রতিটি শিক্ষার্থীর উচিত মহানবীর (সা.) আদর্শে নিজের চরিত্র গঠন করা।

​আলোচনা পর্ব শেষে প্রিয় নবী (সা.)-এর প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মিলাদ পাঠ ও দরুদ শরিফ পেশ করা হয়। পরবর্তীতে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের আলোকোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24