1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার, ০৪ জনকে গ্রেফতার করেছে ( কেএমপি )

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

গত ২৬/০৮/২০২৬ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১১.২০ ঘটিকার সময় খুলনা সদর থানাধীন টুটপাড়া পুলিশ ফাঁড়ী এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিম মোঃ মাসুদ শেখ(৪৫) কে গুলি করে। উক্ত গুলির ঘটনার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুলনা সদর থানা পুলিশ।

ঘটনার পরপরই খুলনা সদর থানা পুলিশ টুটপাড়া কোন এলাকায় গুলির ঘটনা ঘটেছে তার তথ্য সংগ্রহ করার জন্য এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য ধারাবাহিক অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট ২০২৬ খ্রিঃ বিকাল ১৬.৩৫ ঘটিকার সময় খুলনা থানা পুলিশ জানতে পারে যে,অত্র থানাধীন দারোগাপাড়া মহিউদ্দিন লেন সাকিনস্থ বাসা হোল্ডিং নং-৪৪/৪, জনৈক কে এম আলী ইমতিয়াজ(৬৮) এর ৪র্থ তলার বিল্ডিং এর ২য় তলার মাঝের ফ্লাটের ভিতর গুলির ঘটনা ঘটেছে।

পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গুলির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আসামী ১। খান কুব্বাত আলী(৬০) কে এবং এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১। মোছাঃ সামছুন নাহার(৫০), ২। কেএম আবির হাসান(২৪) ও ৩। রফিকুল ইসলাম টুকু (৬১)দেরকে গ্রেফতার করে।

অভিযানে গ্রেফতারকৃত আসামি খান কুব্বাত আলীর হেফাজত হতে উদ্ধারঃ-

১। বিভিন্ন মডেলের ০৩(তিন) টি বিদেশী পিস্তল।
২। বিভিন্ন মডেলের ০৬(ছয়) টি ম্যাগাজিন।
৩। বিভিন্ন মডেলের ০৮(আট) টি তাজা গুলি।
৪। ০২(দুই) টি চাইনিজ কুড়াল।
৫। ০১(এক) টি চাপাতী।
৬। ০১(এক) টি লোহার তৈরী রামদা।
৭। ০১(এক) টি ইলেট্রিক শক স্টেন গান।
৮। ০১(এক) টি কাঠের বাটযুক্ত ছোরা।
৯। ০১(এক) টি পিতলের তৈরী রড।

উদ্ধারকৃত বিদেশী পিস্তল, অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

অপরাধ যতই পরিকল্পিত হোক, অপরাধী যতই সংঘবদ্ধ হোক আইনের দীর্ঘ হাত তাকে খুঁজে বের করবেই।

জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় খুলনা মহানগর পুলিশের অভিযান অব্যাহত থাকবে। খুলনা মহানগর পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24