1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

চৌদ্দগ্রামে ইভটিজিং এর দায়ে যুবককে ভ্রাম্যমান আদালতের ২ মাসের কারাদন্ড প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে মো. শাওন (২২) নামের এক যুবককে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত শাওন উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার মো. শহীদুল ইসলাম এর ছেলে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয়গামী ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে তাকে এ সাজা প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাফকাত আলী।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়ে সোমবার দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে মো. শাওন নামের এক যুবককে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। ইভটিজিং সহ কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24