1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

মণিরামপুরের দূর্বাডাঙ্গায় জমকালো আয়োজনে বিএনপির কার্যালয় উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর) যশোরঃ

যশোরের মণিরামপুর উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় শ্যামনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মণিরামপুর থানা বিএনপির সদস্য মোঃ কামরুজ্জামান শাহিন ৪ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতলব গাজী, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক খান মোঃ শফিয়ার, মণিরামপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি সদস্য মোঃ মাসুদ গাজী, মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হুমায়ন কবির, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল ইসলাম, মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর জ্যেষ্ঠ পুত্র মোঃ সোহানুর জামান তোহা এবং মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খোকন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এ সময় নেতাকর্মীরা দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে ৪ নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24