1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

টেকনাফে ৩১৪ ক্যান বিয়ারসহ আটক ১, পালিয়ে গেলেন আরেকজন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

আবু মুসা,

কক্সবাজারের টেকনাফে একটি বসতঘরে অভিযান চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় নুর কবির (৩০) নামে আরও একজন পালিয়ে যান।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার শিলবুনিয়া এলাকায় নাজিরপাড়া বিওপির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিলবুনিয়া এলাকার নুর কবিরের বসতঘরে মাদকদ্রব্য মজুতের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। বিজিবির সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে বাড়িটি ঘিরে ফেললে নুর কবির পালিয়ে যান। এ সময় বসতঘর থেকে বের হওয়ার সময় সেলিমকে আটক করা হয়।

পরে বসতঘরে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক সেলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা বিয়ার ও অন্যান্য আলামতসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক নুর কবিরকে আইনের আওতায় আনতে অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24