1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার অন্তর্ভুক্ত ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড আমশড়া গ্রামের কবরস্থান স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ছুটির দিন হাওয়ায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় অধ্যাপক, হাফেজ,কারী ডাক্তার, শিক্ষক, ভ্যানওয়াল শ্রমিকজনতাসহ মহল্লার বিভিন্ন নানা বয়সী মানুষ এ কার্যক্রমে অংশ নেন এ যেন মানুষের মেলন মেলা।
ঘটনার দিন আমশড়া গ্রামের প্রত্যেক পাড়া থেকে ঘরপতি দক্ষ একজন করে প্রায় ৪০০ শত মানুষ স্বেচ্ছায় দা, কুড়াল, কাস্তে, হাত লাঙ্গল, কিটনাশক ব্যবহাকারী স্প্রে মেশিন নিয়ে কবরস্থানে জড়ো হন। তারা কবরস্থানের আগাছা, ঝোপঝাড় ও বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করাসহ স্প্রে মেশিন দিয়ে ঘাস পচানো জন্য কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। এতে করে কবরস্থানটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ ফিরে পায়।
কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খোকন, অর্থসম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর ও ইউপি সদস্য আতিউর রহমান আলহাজ বলেন, কবরস্থান আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কমিটির দায়িত্ব নয়, সবার নৈতিক দায়িত্ব। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের পরিচ্ছন্নতা কার্যক্রম সফল হয়েছে।
আমশড়া দারুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা আমজাদ হোসেন ও সাংবাদিক ফারুক আহমেদ বলেন, মানুষের কল্যাণে স্বেচ্ছাশ্রমের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও কবরস্থানসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আমশড়া কবরস্থান কমিটির সদস্য ও সলঙ্গা মহিলা মাদ্রাসার সহকারী ধর্মীয় শিক্ষক হাফেজ আব্দুল বারিক, বিশিষ্ট ব্যবসায়ী কলি মুদ্দিন মন্ডল ও বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন বলেন, কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করা হবে।
তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আলহাজ্ব জহুরুল ইসলাম ও আলহাজ্ব সোলাইমান হোসেন আরো বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কবরস্থান পরিষ্কার করার উদ্যোগটি অত্যন্ত ভালো একটি সামাজিক কাজ। এতে শুধু কবরস্থান পরিষ্কার হচ্ছে না, মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাবও তৈরি হচ্ছে। এমন উদ্যোগে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত।
আমশড়া দারুল উলুম কাওমিয়া হাফিজা মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাদের, কারী আব্দুর রাজ্জাক ও জব্বার আলী এই প্রতিনিধিকে বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কবরস্থান আমাদের মৃত স্বজনদের স্মৃতিবিজড়িত পবিত্র স্থান। তাই এর পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ যারা স্বেচ্ছায় সময় ও শ্রম দিয়েছেন, তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
স্থানীয়রা জানায়, স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কারের এ উদ্যোগ এলাকায় সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত তৈরি করেছে। শেষে সবাই একত্রে গোশত দিয়ে গরম ভুনা বিরানী ভোজের আয়োজন করা হয়। তাতে মাদ্রাসার ঈদগাঁ মাঠে মানুষের ঢল নেমে আসে। এতে অনেক দিন পর সবাই একত্রে হতে পেরে সর্বস্তরে সবাই খুশি হয়ে আনন্দে ও আবেগে আত্মহারা হয়ে পড়েন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24